ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিপন্ন প্রজাতির মদনটাক উদ্ধার করেছে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৬৫ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুন্দরগ্রাম পুটিকাটা থেকে বিপন্ন প্রজাতির মদনটাক আহত অবস্থায় বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট ঢাকার তত্ত্বাবধানে উদ্ধার করেছে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এবং বন বিভাগ। এ সময় পাখিটি আহত অবস্থায় ছিলো।

মঙ্গলবার ১৬ জানুয়ারি বিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটিকে চট্টগ্রামের শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙুনিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের আওতায় গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী সহ স্বেচ্ছাসেবক সাইদ, সাজ্জাদ ও জুয়েল রানা কুড়িগ্রাম বন বিভাগের সহযোগিতায় স্থানীয় রতনের বাড়ি থেকে মদনটাকটিকে উদ্ধার করেন। এ সময় পাখিটি আহত অবস্থায় ছিলো।

পরে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রে পাখিটিকে ভেটেরিনারি চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে পাখিটিকে চট্টগ্রামে পাঠায় বন বিভাগ।

গ্রীন ভিলেজ সংগঠনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী প্রতিদিনের খবরকে বলেন, আমরা জলবায়ু সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। পাশাপাশি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। আমরা আহত মদনটাকটি সিন্ধুরমতি গ্রামে গিয়ে রতনের বাড়ি থেকে উদ্ধার করি।
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, মদনটাক পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। পাখিটিকে চট্রগ্রামের রাঙুনিয়া শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙুনিয়া পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন মদনটাক পাখি আই ইউ সি এন এর লাল তালিকায় রয়েছে। এটি এখন বিপন্ন প্রজাতির পাখি হিসেবে পরিচিত।

ট্যাগস :

বিপন্ন প্রজাতির মদনটাক উদ্ধার করেছে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন

আপডেট সময় : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪