ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিদ্যুৎ বিল বকেয়া, ১২ দিন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হিলির নওপাড়া বালিকা উচ্চ  বিদ্যালয়ে

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুরে:
  • আপডেট সময় : ০৮:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১২৬ বার পঠিত

দিনাজপুর:- প্রায় ৮ মাসের ৩৮ হাজার ৯শ ৪৫ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় দিনাজপুরের হিলিতে নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ।

প্রায় ১২ দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যালয়টি এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গেলো ২৮শে জুন শুক্রবার বিদ্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন হিলি পল্লী বিদ্যুৎ অফিস। তার পর থেকে এখন পর্যন্ত সংযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ অফিসের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে  ২০২৪ সালে মে মাস পর্যন্ত ৩৮ হাজার ৯শ ৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বলেন,১২ দিন থেকে স্কুলে বিদ্যুৎ নেই। গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে। প্রধান শিক্ষক আজ বিদ্যুৎ বিল দিবেন কাল দিবেন এভাবেই চলছে।

নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন,স্কুলের ফান্ডে টাকা না থাকার কারনে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে দ্রুত সংযোগ লাগানোর। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম ডাবলু বলেন,আমি গেলো দুই মাস হলো এই বিদ্যালয়ের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেছি। এরপর থেকে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধান শিক্ষককে বারংবার বলার পরেও তিনি পরিশোধ না করায় গত ২৮শে জুন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিনি আরো বলেন,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে জরুরী ভিত্তিতে মিটিং করে প্রধান শিক্ষককে পরিশোধ করার কথা বলা হয় তবে তিনি আজ পরিশোধ করবে কালকে করবে বলে কালক্ষেপণ করছে। হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার বলেন,

হাকিমপুরে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। তবে এই একটি মাত্র প্রতিষ্ঠানের ৮ মাসেন বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং বারংবার নোটিশ করার পরেও পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এখন যোগাযোগ করেনি।

ট্যাগস :

বিদ্যুৎ বিল বকেয়া, ১২ দিন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হিলির নওপাড়া বালিকা উচ্চ  বিদ্যালয়ে

আপডেট সময় : ০৮:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪