ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিদেশ থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতেই হত্যা করা হয় রুনা খাতুনকে-গ্রেপ্তার তিনজন-পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৯৭ বার পঠিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মুচিদহ খামারডাঙ্গী গ্রামের প্রবাসী আনিসুরের স্ত্রী রুনা খাতুন’কে বিদেশ থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতেই হত্যা করা হয়েছে বলে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

এ হত্যা কান্ডের সাথে জড়িত মিলন শেখ সহ অপ্রাপ্ত বয়স্ক নাবালক শিশু তেছেম সরদার ও রিয়াজ জোয়াদ্দ সহ তিন জনকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ সদস্য।একই সাথে হত্যা কান্ডে ব্যবহৃত আলামত মোবাইল ফোন ও দরি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,প্রবাসী আনিসুর রহমানের স্ত্রীর নামে মাঝে মাঝে তার স্বামী বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠায়।সে কারনে হত্যাকারী মিলন রুনা খাতুনের টাকা হাতিয়ে নিতে পায়তারা করতে থাকে।পরে গত পরশু মিলন তার স্ত্রীর অসুস্থ্যতার কথা বলে গভীর রাতে প্রেশার মাপার যন্ত্র নেওয়ার বাহানায় রুনার বাড়িতে আসে এবং প্রেশার মাপার যন্ত্র নিয়ে যায়।তার কিছু সময় পরে আবার রুনা খাতুনকে ডেকে তুলে কিভাবে প্রেশার মাপা হয় তা তিনি জানেন না।আপনি একটু আসেন।তখন রুনা খাতুন ঘর থেকে বের হলে তাকে তিন জন জাপটে ধরে মাটিতে ফেলে পায়ে দড়ি বেঁধে ও শ্বাস রোধ করে হত্যা করে।

সোমবার (২১ আগষ্ট) বেলা বারোটার দিকে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার আরো জানান,রুনা খাতুন হত্যা হওয়ার পর থেকে আমাদের পুলিশ সদস্যরা আসামী ধরতে তৎপর থাকে।পরে পাংশা সার্কেল সহকারী পুলিশ সুপারের তত্বাবধানে৷ অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পাংশা মডেল থানার একটি চৌকশ পুলিশ টিম থানার বিভিন্ন এলাকায় অভওযসন পরিচালনা করে হত্যা কান্ডে জড়িত এজাহার ভুক্ত মুচিদহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ, কাজেম জোয়ার্দ্দারে ছেলে রিয়াজ জোয়ার্দ্দার কই গ্রামের আলম হোসেনের শিশু ছেলে তেছেম সরদারকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

বিদেশ থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতেই হত্যা করা হয় রুনা খাতুনকে-গ্রেপ্তার তিনজন-পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩