ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বরুন কান্তি সরকার,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪৪৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩জুন) সকালে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মোহাম্মদ ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী, শমি রানী পাল, বরুণ কান্তি সরকার, প্রদীপ সূত্রধর,বিল্লাল হোসেন, সিরাজুম মনিরা,সম্রাট হোসেন, রাশেদুল হাসান, জিয়াউর রহমান, কামরুল হাসান, দীপক চন্দ্র দাস ও আকতার হোসাইন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততা, অধ্যবসায় ও নৈতিকতাই জীবনের মূল চাবিকাঠি। পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যেকোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। তাই আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তারা আরও বলেন, শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ রেখে কাজ করতে হবে।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন  হামীম রহমান অন্তর,দীপজয় সাহাজী,শতাব্দী মজুমদার ও শান্তা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী মনিশংকর সরকার। 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী হামীম রহমান অন্তর ও শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী বৃষ্টি ভূঁইয়া। 
 
আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন প্রতিষ্ঠানের  ইতিহাস বিষয়ের প্রভাষক কামরুল হাসান। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে তাদের রেজিষ্ট্রেশন কার্ড ও  প্রবেশপত্র বিতরণ করা হয়।

বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫