ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিএনপির ৩১ দফা দাবির পক্ষে আলফাডাঙ্গায় মতবিনিময় সভা

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৪১ বার পঠিত

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবির বাস্তবায়নে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর)বিকেল ৩টায় আলফাডাঙ্গা সরকারি হাই স্কুল মাঠে এ সভার আয়োজন করে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা বিএনপি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা সামচুদ্দিন মিয়া (ঝুনু)।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আমিনুর ইসলাম, বোয়ালমারী কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল প্রমুখ।
এছাড়া আরও বক্তব্য রাখেন যুবদল,স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ—সৈয়দ মিজানুর রহমান, ইমরুল হোসেন, মাহমুদুল হাসান ইয়াদ, কাইয়ুম সিকদার, আরব আলী ও মো. ওবায়দুর গাজী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। সঞ্চালনা করেন অ্যাডভোকেট হেমায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক,জেলা স্বেচ্ছাসেবক দল।
বক্তারা বলেন, “বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামোর সংস্কারে যুগান্তকারী রূপরেখা। এই দাবিগুলো বাস্তবায়নে ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করতে হবে।” তাঁরা অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান এবং দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিএনপির ৩১ দফা দাবির পক্ষে আলফাডাঙ্গায় মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫