ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিএনপির দলীয় পদ ফিরে পেলেন সালথার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৮৪ বার পঠিত

Oplus_131072

আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ গ্রহণের অভিযোগে হারানো পদ ফিরে পেলেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। তিনি সালথা উপজেলা বিএনপির সদস্য ছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

পদ ফিরিয়ে পাওয়ার পর বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর বলেন, দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। শাস্তি হিসেবে তখন দল আমাকে বহিষ্কার করে। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়ে নিবরে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। কিছুদিন আগে দলীয় পদ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। আমি দলের প্রতি সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মো. আছাদ মাতুব্বর সালথা উপজেলা দুই বারের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত।

বিএনপির দলীয় পদ ফিরে পেলেন সালথার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ

আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫