ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিএনপিতে যোগ দিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পঠিত

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
আনোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে ফরিদপুরের সালথায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির প্রার্থী শামা ওবায়েদের গাড়ি ভাঙার মামলার আসামি হয়েছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া। তবে এখন তিনি জামিনে আছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

যোগদানের পর মো. আনোয়ার হোসেন মিয়া বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমি নির্যাতনের শিকার হয়েছি। একাধিক হামলা ও মামলার মুখোমুখি হতে হয়েছে। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করতেই আমি বিএনপিতে যোগ দিয়েছি। আগামীতে একজন কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।’
সালথা উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগ দিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

আপডেট সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬