ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে বাল্কহেডের ধাক্কা, নৌপুলিশের দাবি তলা ফেটে ফেরি ডুবি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৯৪ বার পঠিত

ঘন কুয়াশার পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদুরে নোঙর করে রাখা ফেরিটি ডুবে যায়।

ফেরিতে থাকা চুয়াডাঙ্গা থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের মালিক নাজমুল হোসাইন (৩৩) বলেন, সকাল সাড়ে ৬টার পর নোঙর করা ফেরির পেছন দিয়ে পানি উঠতে থাকলে আমরা ফেরির লোকজনের ডেকে বিষয়টি অবগত করি। তারা বিষয়টি তোয়াক্কা করেনি। তারা ইচ্ছা করলে ফেরিটি দ্রুত সচল করে তীরে যেতে পারতো। তিনি আরও বলেন, কয়েকজন চালক ট্রাকের মধ্যে ঘুমিয়ে ছিলো তারা উঠতে পারছেকিনা বলতে পারছিনা। তবে ফেরিতে কোন কিছু ধাক্কা দেয়নি। তলা ফেটেই ফেরিটি ডুবে যায়।

ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, বুধবার সকাল ৮টার দিকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদুরে সকাল সাড়ে ৭টার দিকে নোঙর করা রজনীগন্ধা ফেরিটির তলা ফেটে ডুবে যায়। পরে ফেরিতে থাকা ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ফেরিটি অনেক পুরাতন এবং অতিরিক্ত লোড থাকায় এ দূর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ উপস্থিত সাংবাদকর্মীদের বলেন, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২ টার দিকে রজনীগন্ধা ফেরিটি ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে আসলে পাটুরিয়া ৫নম্বর ফেরি ঘাটের অদূর ফেরিটি নোঙ্গর করে রাখে। পরে সকাল সাড়ে ৭টার দিকে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে ফেরিটি ডুবে যায়। পরে আমরা ফেরির স্টাফ ও ট্রাক চালকদের ট্রালারের মাধ্যমে উদ্ধার করি এবং আমাদের দ্বিতীয় যন্ত্র চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছে ।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা বলেন, ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস দল উদ্ধার করেছে।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে বাল্কহেডের ধাক্কা, নৌপুলিশের দাবি তলা ফেটে ফেরি ডুবি

আপডেট সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪