ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পোস্ট অফিস কর্মচারী নিহত

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৩৫৯ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৫৫) নামে পোস্ট অফিসের এক কর্মচারী মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু মিয়া বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে।

বাচ্চু মিয়া কুড়িগ্রাম জেলার রাজিবপুর পোস্ট অফিসের প্যাকার ম্যান পদে চাকরি করেন। তিনি প্রতিদিনকার মতো বুধবার অফিস ছুটির পর মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে তার চালিত মোটর সাইকেলের সাথে ঢাকা থেকে রৌমারীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাচ্চু মিয়া গুরুতর আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ যাওয়ার পথে শ্রীবর্দী থানার কুলকারচর নামক স্থানে তার মৃত্যু হয়।

বাচ্চু মিয়ার মৃত্যু খবর নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পোস্ট অফিস কর্মচারী নিহত

আপডেট সময় : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪