ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাস-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জয়ন্ত রায়- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৯৭ বার পঠিত

রংপুরের গংগাচড়ায় একটি যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কলেজশিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শনিবার (৮ জুন) দুপুর‌ ১২টার দিকে গঞ্জিপুর ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপা রানী নামে কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করা মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছে।

ট্যাগস :

বাস-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪