বালিয়াকান্দিতে ডেঙ্গু আক্রান্তে প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ২৫১ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কমলেশ বিশ্বাস (২৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বণ্যতৈল গ্রামের বাটুল বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, কমলেশ বিশ্বাস একমাস আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। পরে বালিয়াকান্দি ও মাগুরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে তার ঠেঙ্গু ধরা পড়ে। চিকিৎসা গ্রহণকালে অবস্থা খারাপ হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিবারে মা, বাবা ও এক ভাই ও বোন রয়েছে। দুই ভাই ও এক বোনের মধ্যে কমলেশ বিশ্বাস সবার ছোট। কমলেশের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















