ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়কান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতায় বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৮৭ বার পঠিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নীতিমালা অনুসরনের তোয়াক্কা না করে বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের কাছে।

এ অভিযোগের অনুলিপি দেওয়া হয় সচিবালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে।

অভিযোগ দিয়েছেন বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।

তিনি অভিযোগে উল্লেখ করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দূর্নীতিতে নিমজ্জিত একজন কর্মকর্তা।তিনি পরিকল্পিতভাবে বালিয়াকান্দি উপজেলাধীন হাঁটবাজার ব্যাবস্থাপনা ইজারা পদ্ধতি এবং তা থেকে আয়বন্টন নীতিমালা ২০১১ অনুসরন না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে হাঁট বাজার সমূহ নিজ ইচ্ছায় ইজারা দেওয়া ও খাস কালেকশন থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাত করেছেন।

তিনি হাঁট বাজারের অনুমোদন ও চুক্তিপত্র না করে পরিপত্রের পরিপন্থি কাজ করে অর্থ আত্মসাতের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন। হাঁট বাজার ইজারাদারদের সাথে জোগসাজসে বিক্রি না করে অবৈধভাবে খাস আদায় করছেন।
খাস আদায় কমিটি না করে নিজ ইচ্ছায় সরকারী অর্থ ও পরিষদের আয় থেকে বঞ্চিত করছেন।এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।হাট বাজার ইজারার বিজ্ঞপ্তি দূরভিসন্ধিভাবে দিয়েছেন।

প্রথম বিক্রির তারিখ ২৮ ফেব্রুয়ারী,দ্বিতীয় বিক্রির তারিখ ২৮ মার্চ ও তৃতীয় বিক্রির তারিখ ৯ এপ্রিল দেখিয়েছেন।
এখানেও তিনি দূরভিসন্ধিমূলক ভাবে সময় ক্ষেপন করেছেন।সোনাপুর হাট বাজার ইজারার সিডিউল বিক্রি করে, আবার তা সংশোধনের কথা বলে সিডিউল ক্রেতা রতন কুমারের কাছ থেকে সেই সিডিউল ফেরত নিয়ে তা তিনি আর ফেরত দেননি বলে অভিযোগো উল্লেখ করেন।

সোনাপুর হাট বাংলা ১৪৩০ সালে ৬০ লক্ষাধিক টাকা বিক্রি হয়।
এ বছরের ইজারা গড় করে ৪২ লক্ষ টাকা ইজারা মূল্য নির্ধারন করা হয়।এখানেও তিনি সময় ক্ষেপন করেছেন।তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগ সাজাস করে বিভিন্ন কায়য়দায় চেয়ারম্যান একটি ও সোহোল নামে একটি সিডিউল ক্রয় দেখিয়েছেন।৪২ হাজার ৫০ হাজার টাকা দর দিয়ে দরপত্র দাখিল করেন।

উপজেলা পরিষদের অনুমোদন, অর্থ জমা না দিয়ে উপজেলা চেয়ারম্যানের যোগসাজসে হাটের খাজনা আদায় করেন।দেখা গেছে ওই হাট বাজারের খাজনা বিভিন্ন কিস্তিতে জমা প্রদান করেছেন,যা সম্পূর্ণ হাট বাজার বিক্রয়ের আইন নিতীমালা পরিপন্থি।নারুয়া,বেড়ুলী ও রামদিয়া বাজারের ইজারা একই ভাবে লামছাম অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়ার পায়তারা করছেন।তার বদলি আদেশ হলেও তিনি এই বিপুল পরিমান অর্থ আত্মসাত করতে এখানো রয়েছেন।দূর্নীতির আশ্রয় নিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়ে পরিষদের আয় থেকে বঞ্চিত করছেন এবং সরকার বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

এ অভিযোগ আমলে নিয়ে তার প্রতি ব্যবস্থা গ্রহনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন অভিযোগকারী বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি আরো জানান,আগামী ২১ মে এ উপজেলা নির্বাচনে আমাকে হারানোর জন্য নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরী করছে।

আমার প্রতিদ্বন্দী প্রার্থীকে জেতানোর পক্ষে কাজ করছেন। তাই আগামি নির্বাচনের আগে তাকে এ স্টেশন থেকে সরিয়ে অন্য কোন কর্মকর্তাকে দ্বায়িত্ব দেওয়ার জোরদাবী জানান।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছে। তিনি বলেন এ সবই বানোয়াট এবং ভিত্তিহীন।

বালিয়কান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতায় বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪