ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাড়ি নির্মাণে বাধা ও অনৈতিক দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মো: সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩৪৬ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বাজার বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কের পাশে নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণে বাধা ও অনৈতিক দাবির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দিন খান।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বাড়ি নির্মাণের শুরু থেকেই একই এলাকার গাজী হাকিম, গাজী সাইফুল ও গাজী জাহিদ নানাভাবে বাধা সৃষ্টি করে আসছেন। গাজী সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে রাতের আঁধারে নির্মাণাধীন দেয়াল ভেঙে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পৌরসভা থেকে অনুমোদন নেওয়ার পরেও নানা অজুহাতে বাড়ি নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। রাস্তার জন্য অতিরিক্ত পাঁচ ইঞ্চি জমি ছেড়ে দিলেও এক পরিবারের যাতায়াতের অজুহাতে আরও জায়গা দাবি করা হচ্ছে, যা অনৈতিক। বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে—ওই স্থানে পূর্বে কোনো রাস্তা ছিল না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ” তাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে  সঙ্গে সম্পর্ক আছে, এই দাবিতে আমরা কি নিজের জায়গায় বাড়িও করতে পারবো না?” এসময় তিনি প্রশাসনের সব পর্যায়ের সহায়তা কামনা করেন।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, “ভবন নির্মাণ যাচাই-বাছাই কমিটি আবেদনকারীর কাগজপত্র যাচাই করে নকশা অনুমোদন দিয়েছে। চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গাও রাখা হয়েছে। পৌরসভার নিয়ম মেনেই ভবন নির্মাণের বিষয়ে অঙ্গীকার করেছেন নির্মাতা। তাই এখন পৌরসভার পক্ষ থেকে বাড়ি নির্মাণে কোনো বাধা নেই।”
সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাড়ি নির্মাণে বাধা ও অনৈতিক দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫