ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাজারে উঠেছে কাঁচামিঠা কাটিমন আম, দাম চড়া

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৬২ বার পঠিত

দিনাজপুরের হিলি বাজারে উঠেছে বারোমাসি কাটিমন আম। ক্রেতাদের মধ্যে কাঁচামিঠা এই আমের চাহিদা রয়েছে। তাই চড়া দাম হলেও কাটিমন কিনছেন অনেকে।

শুক্রবার (৪অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা যায়, আব্দুল মান্নান নামে এক দোকানদার বারোমাসি কাটিমন আম সাজিয়ে রেখেছেন। অনেক ক্রেতাই আম কেনার জন্য তার দোকানে ভিড় করছেন।

আব্দুল মান্নান জানান, বিরামপুর উপজেলার আইড়া মোড়ের এক বাগান থেকে কাটিমন আম সংগ্রহ করেছেন তিনি। ওই বাগানে সারাবছর এই আম ধরে। প্রতি কেজি কাটিমন ২২০ দরে বিক্রি করছেন তিনি।

ফল কিনতে আসা মোয়াজ্জেম হোসেন বলেন, বাজারে আসার পর কাটিমন আম চোখে পড়ে। বারোমাসি জাতের এই আমটি কাঁচা খেতেও মিষ্টি লাগে। তাই পরিবারের জন্য এক কেজি নিয়েছি।

আরিফুল ইসলাম বলেন, খেতে সুস্বাদু হলেও কাটিমনের দাম একটু বেশি মনে হচ্ছে। আর একটু কম হলে সবাই এই আমের স্বাদ নিতে পারতো।

বাজারে উঠেছে কাঁচামিঠা কাটিমন আম, দাম চড়া

আপডেট সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪