ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাঘারপাড়ায় মাদরাসা অধ্যক্ষকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার- যশোর অফিস:
  • আপডেট সময় : ১১:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১১৭ বার পঠিত

যশোরের বাঘারপাড়ার দয়রামপুর সিদ্দিকিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াহিয়া আলীকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নিজ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে মাদরাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আতঙ্কে অধ্যক্ষ বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি না হয়ে পাশের উপজেলা শালিখা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।  

অধ্যক্ষ ইয়াহিয়া আলী জানান, সকালে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় মাদরাসার উপাধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সহকারি মৌলভী আব্দুর রাজ্জাক পরিচ্ছন্নতাকর্মী ইমান আলীকে দিয়ে আমাকে শিক্ষক রুমে ডাকায়।

শিক্ষক রুমে বসা মাত্র মৌলভী আব্দুর রাজ্জাক রুমের দরজা দিতে বলে। তখন আমি রুম থেকে বের হতে গেলে ইমান আলী আমাকে বাধা দেয়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমার গায়ের জামা ছিড়ে ফেলে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরে জখম করে। তিনি আরো জানান, মৌলভী আব্দুর রাজ্জাক বিভিন্ন লোকের মাধ্যমে ভয় দেখাচ্ছে থানায় অভিযোগ দিলে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। গাছে ঝুলানো হবে।

অভিযোগের বিষয় পরিচ্ছন্নতাকমী ইমান আলী সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানে মারামারির কোন ঘটনা ঘটেনি অধ্যক্ষ নিজে পড়ে জখম হয়েছে।
সহকারি মৌলভী আব্দুর রাজ্জাক বলেন, অধ্যক্ষের নিজের অপর্কম ঢাকতে নাটক সাজিয়েছে। মাদরাসায় আসেন বিস্তারিত জানতে পারবেন।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদরাসার সভাপতি সুজন সরকার জানান, মাদরাসার অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার বিষয় শুনেছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

বাঘারপাড়ায় মাদরাসা অধ্যক্ষকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট সময় : ১১:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫