ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ১০:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৭ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে ১২ কেজি গাঁজাসহ মো:আকাশ খান (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ খান মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের সুলতান খানের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে খুলনা ঢাকা মহাসড়কের পূর্ব পাশে মাদকের একটি বড় চালান নিয়ে হাত বদলের অপেক্ষা করছে এক ব্যক্তি।এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আকাশ খানকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যাহার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লক্ষ ৬০হাজার টাকা বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতার আকাশ খানের বিরুদ্ধে আইনী ব্যবস্থাল প্রক্রিয়াধীনও বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪