ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটে শ্বশুর বাড়িতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০১:০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৫৩৮ বার পঠিত

বাগেরহাট শ্বশুর বাড়িতে ফিরোজা বেগম রুমা (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। গৃহবধূ হত্যার দায়ে তার স্বামী মোঃ আলী হোসেন মোল্লা(২৯)কে গ্রেফতার করেছে পুলিশ।

গৃহবধূ ফিরোজা বেগম রুমা বাগেরহাট সদর উপজেলার দেওয়ানবাটি গ্রামের গফুর মোল্লার মেয়ে। ঘাতক স্বামী সদর উপজেলার নাগেরবাজার এলাকার আজিজ মোল্লার ছেলে। ২৯ জুলাই তারিখ হতে ০৫ আগস্টের মধ্যে যে কোন সময় এ হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, মোঃ আলী হোসেন মোল্লার সাথে তার স্ত্রী ফিরোজা বেগম রুমার পারিবারিক বিষয়কে কেন্দ্র করে প্রায়শই ঝগড়া বিবাদ ও মনোমালিন্য হয়।

উক্ত ঘটনার জের ধরে আসামী আলী হোসেন মোল্লা সকলের অগোচরে তার স্ত্রীকে মেরে বসতবাড়ীর বাথরুমের ট্যাংকির ভিতরে ফেলে কাভার দিয়ে ঢেকে রাখে। পরিবারের লোকজন খুজে না পাওয়ায় গত ৩রা আগস্ট তার স্বামী আলী হোসেন মোল্লা নিজেই বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী করেন।

শনিবার (৫আগস্ট)ফিরোজা বেগম রুমার মেয়ে পূর্নিমা (১৮) তার স্বামীকে নিয়ে বাড়িতে আসে।

এ সময় তার মাকে দেখতে না পেয়ে মোঃ আলী হোসেন মোল্লার কাছে তার মায়ের বিষয়ে জানতে চান। ঘরের মধ্য হতে দূর্গন্ধ বের হলে তারা বাথরুমের ট্যাংকির কাভার খুললে একটি বস্তা দেখতে পায়। বস্তার মুখ খুলে তার মায়ের মৃত দেহ দেখতে পায়। তখন আসামী দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিকটিমের মেয়ে জামাতা রায়হান ব্যাপারী আসামীকে ধরে ফেলে।

ভিকটিমের মেয়ে ৯৯৯ এ ফোন করলে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে আসামীকে হেফাজতে নেয়।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে আলী হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

ভিকটিম আসামীর ৩য় স্ত্রী এবং আসামীসহ ভিকটিম তার পিতার বাড়িতে বসবাস করত। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ র্কর্মকর্তা।

বাগেরহাটে শ্বশুর বাড়িতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০১:০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩