বাগেরহাটে যৌন হয়রানীর প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৫৫১ বার পঠিত

বাগেরহাটে যৌন হয়রানীর প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে দশটায় গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ইউএনএফপিএ’র অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় , এফপিএবির সহযোগীতায় আস বাংলাদেশ এর সম্পৃক্ততায় এবং এ্যাকসিলারেটিং একশান টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় গোটাপাড়া ইউনিয়ন কিশোরী দলের আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন।

গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, এফপিএবিএর প্রজেক্ট কোঃঅর্ডিনেটর মোঃ মুশফিকুর রহমান, খানজাহান আলী ডিগ্রী কলেজ এর প্রভাষক বুলবুল তালুকদার, বাগেরহাট ফ্লিম সোসাইটির সাধারন সম্পাদক আব্দৃল্লা বনী, সাংবাদিক ইয়ামিন আলী, মেন্টর কাকোলী আক্তার, আস বাংলাদেশ এর সহকারী প্রজেক্ট কোয়াডিনেটর পুলক দাস, এছাড়া সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র ছাত্রীরা এতে অংশ গ্রহন করে। এ বিতর্ক প্রতিযোগীতায় গোটাপাড়া ইউনিয়নের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি দল অংশ গ্রহন করেন।
এ প্রতিযোগীতায় চ্যম্পিয়ন হয় গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, রানার আপ হয় নওয়াপাড়া ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়। শেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কান্দা পাড়া নুরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা মোঃ আল নাহিয়ান। পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।#




















