বাগেরহাটে মেঘনা সিরামিসক এর ফ্রেশ টাইলস এর শোরুম উদ্ভোধন
- আপডেট সময় : ০৫:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৬২০ বার পঠিত

বাগেরহাটের সদর উপজেলার রনবিজয়পুর নতুন পুলিশ লাইনের সামনে চাকলাদার মার্কেটে বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুর ১ টায় টাইলস ভান্ডারের শুভ উদ্ভোধন করা হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মাজেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেঘনা সিরামিসক ফ্রেশ টাইলস এর কর্ণধর একে এম জিয়াউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, টাইলস কোম্পানির জিএম ইফতেখার আলম, ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান বিপ্লব, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহমেদ মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম মাওলানা মাফুজুর রহমান, বাগেরহাট টাইলস ভান্ডারের স্বত্বাধিকারী ফকির খালিদ কলিমোল্লাহ, আবু বক্কার সিদ্দিক, চাকলাদার রেজাউল করিম, ফকির হুজ্জাতুল্লা, মোঃ মুহিদুজ্জামান মহিদ, চাকলাদার হাফিজুর রহমান, মোঃ জহুরুল হক প্রমুখ।
উদ্ভোধনী আলোচনা সভাশেষে বাগেরহাটের নতুন এই টাইলস ভান্ডারের গুনগত মান, উন্নতি ও সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি একে এম জিয়াউল ইসলাম নতুন টাইলস ভান্ডারের ফিতা কেটে উদ্ভোধন করেন।



















