বাগেরহাটে জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৩২ বার পঠিত

বাগেরহাটে জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনএফপিএর অর্থায়নে কেয়ার বাংলাদেশ, এফপিএবি ও এ্যাসোসিয়েশন ফর সোসাইটিস হেল্পলেস (আস বাংলাদেশ) এর সহযোগীতায় গোটাপাড়া কিশোরী দলের উদ্যোগে এ্যাকসিলারেটিং এ্যাকশান টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় গোটাপাড়া ইউনিয়নের কেশবপুর ও গোপালকাঠি গ্রামে যৌন নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে এক জরিপ করা হয় এই জরিপের ফলাফল ১৩ আগষ্ঠ বুধবার বেলা ১১ টায় গোটাপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গোটাপাড়া কিশোরী দলের উদ্যোগে এই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

কিশোরী দলের সদস্য আরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্টিত জরিপের ফলাফল উপস্থাপন সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন এফপিএবির প্রতিনিধি মোঃ মুশফিকুর রহমান,গোটাপাড়া ইউনিয়নের সচিব মোহাম্মদ মাসুম বিল্লাহ,আস বাংলাদেশ ্এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বাগেরহাট টিভিজার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ ইয়ামিন আলি, গোটাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়াডের সদস্য তালুকদার আলী আহম্মেদ, ১,২ও ৩ নং ওয়াডের সংরক্ষিত ইউপি সদস্য মাহামুদা আক্তার প্রমুখ।
জরিপের বিষয়বস্তু উপস্থাপন করেন যথাক্রমে কিশোরী দলের সদস্য সুমাইয়া আক্তার,স্বর্ণা আক্তার, খাদিজা, সাকিবা আক্তার, রেবা আক্তার ।




















