বাগেরহাটে চুরি মামলায় ইউপি সদস্যর ছেলে কারাগারে
- আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২৪৮ বার পঠিত

সৈকত মন্ডল, বাগেরহাট:
বাগেরহাট মোটরসাইকেল চুরি মামলায় খান এনামুল হক লাদেন নামে এক ইউপি সদস্যর ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রাতে লাদেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। লাদেনের বিরুদ্ধে এলাকায় মাদক, চুরি , নারী সংশ্লিষ্টতাসহ একাধিক অভিযোগ রয়েছে। আটক খান এনামুল হক লাদেন বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য খান মিজানুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউপি সদস্যর ছেলে লাদেন ছোট বেলা থেকেই বেপরোয়া। সে এলাকার তরুন সমাজকে সাথে নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করে আসছে। এলাকার কেউ কোন প্রতিবাদ করতে গেলেই লাদেন তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে গালিগালাজ ও মারধর করে। তার বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগও রয়েছে। তারা জানান, ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কার্টুন বানানোর অপরাধে ডিবির হাতে গ্রেফতার হয়েছিল।
তারা আরো জানান, সে এলাকায় বিভিন্ন সময় বহিরাগত মেয়ে এনে এলাকার পরিবেশ ন্ষ্ট করছে। লাদেন খেগড়াঘাট এলাকার অন্যের স্ত্রীকে বাড়ি এনে রাখলে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূকে উদ্ধার করে ।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, চুরির মামলায় খান এনামুল হক লাদেন নামে এক ইউপি সদস্যর ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে। তিনি আরো জানান, লাদেন অন্যের স্ত্রীকে তার বাড়িতে এনেছে এলাকাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা গৃহবধূকে উদ্ধার করি। পরে গূহবধূর কোন অভিযোগ না থানায় তাকে তার স্বামীর কাছে হস্তান্তর করি।




















