ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাগেরহাটের মোল্লাহাটে আঠারোবাকী নদীতে সেতু ও আড়াই কিলো মিটার পাঁকা সড়ক নির্মানের দাবী

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৪৮ বার পঠিত

বাগেরহাট জেলার মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের অন্তর্গত নড়াইল জেলার সীমান্তে বহমান আঠারোবাকী নদীর উপর সংযোগ সেতু এবং ওই সেতুর পাশ দিয়ে মোল্লাহাটের শাসন বল্লাহাটী মাদ্রাসা হয়ে শাসন মধ্যপাড়া (চুনখোলা) পর্যান্ত প্রায় আড়াই কিলো মিটার কাঁচা সড়ক নির্মান ও সংস্করণের দাবী জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ। সেতু ও সড়কটি নির্মানে জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ও তার ভ্রাতা বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য,জননেতা শেখ হেলাল উদ্দীনের দৃষ্টি আকর্ষন করেছেন।

স্থানীয় শাসন উত্তর পাড়া বল্লাহাটী মাদ্রাসা ও এতিম খানার পরিচালক, আলহাজ¦ হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী (বাগেরহাটের হুজুর) জানান, আঠারোবাকী নদীর ওপার নড়াইল জেলার নড়াগাতী থানা এবং এ পারে বাগেরহাটের মোল্লাহাট থানা। দুই পার মিলে হাজারো মানুষের চলাচলের জন্য নদীর উপরে একটি ঝুঁকিপূর্ণ অনুপাযোগি বাসের সাঁকো এবং খানাখন্দের কাঁদাযুক্ত কাঁচা- সড়কে চলাচল করতে গিয়ে মানুষের দৈনন্দিন জীবন যাত্রায় নাভিশ্বাস উঠেছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তিনি এলাকার জনবহুল মানুষেরজন্য একটি সেতু ও আড়াই কিলো মিটার সড়ক নির্মানে মাননীয় প্রধানমন্ত্রী ও বাগেরহাট ১ আসনের এমপি মহোদয় জননেতা শেখ হেলাল উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকার সাধারন মানুষের সাথে কথা হলে তারা জানান, ভাঙ্গা বাসের সাঁকোর উপর চড়ে দুই তিনটি জেলার হাজারো মানুষ চলাচল করেন। বর্ষা কালে এলাকার স্কুল-কলেজ, ও ভার্সিটি গামী শিক্ষার্থী ও অন্তঃসত্বা নারীদের নিয়ে হাসপাতালে যেতে দুর্বিসহ বিপদের সম্মুখিন হতে হয় তাদের। বিষয় সংক্রান্তে মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান রাস্তার টেন্ডার হয়েছে, ব্রিজও হচ্ছে।

বাগেরহাটের মোল্লাহাটে আঠারোবাকী নদীতে সেতু ও আড়াই কিলো মিটার পাঁকা সড়ক নির্মানের দাবী

আপডেট সময় : ০৪:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩