ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে হত্যা

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পঠিত

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন (৩৫) নামে এক ভ্যান চালককে কিল ঘুসি মেরে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মামার ঘাট এলাকায় মারপিটের ঘটনায় ওই ভ্যান চালক নিহত হয়। নিহত আল আমিন মালগাজী এলকার সবুর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত ভ্যান চালক আল আমিনের ভ্যানের সাথে স্পর্শ লাগা নিয়ে খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ের হাতাহাতি ও ধস্তাধস্তি করলে ভ্যান চালক অচেতন হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, হেলাল একাধিক মামলার আসামী। সে একজন মাদকাসক্ত। আল আমিনের ভ্যান ঢালু থেকে উঠতে গেলে আল আমিনের ভ্যান হেলালের গায়ে স্পর্শ করলে হেলাল আল আমিনকে মারধর করলে আল আমিন মারা যায়।

সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, প্রত্যাক্ষদর্শীরদের তথ্য অনুযায়ী আসামিকে চিহ্নিত করতে পেরেছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতকে আটকের চেষ্টা চলছে।

বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে হত্যা

আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩