ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাগেরহাটের মোংলায় ইজিবাইক চাপায় বৃদ্ধার মৃত্যু

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত

বাগেরহাটের মোংলায় ইজিবাইকের চাপায় শাহনাজ বেগম (৪৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম পৌর শহরের ভাসানী সড়ক কলেজ মোড় এলাকার মোঃ শাহালম এর স্ত্রী ও তোফাজ্জেল হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, মোংলা কলেজের দ্বিতীয় গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ইজিবাইক চালক মো: ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। চালক ইসমাইল হোসেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশঁতলা গ্রামের বাসিন্দা।

বাগেরহাটের মোংলায় ইজিবাইক চাপায় বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩