ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটের ফকিরহাটে ৪ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সৈকত মন্ডল, বাগেরহাট
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৩১৪ বার পঠিত

সৈকত মন্ডল, বাগেরহাট(খুলনা):

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) বেলা ১১টায় ফকিরহাট বাজার এলাকায় অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় দুটি মৎস্য ও পশু খাদ্যের দোকান, বাসি পচা মাংস বিক্রির দায়ে একটি মাংসের দোকান ও একটি খাদ্য পণ্যের দোকানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী তাদেরকে এই জরিমানা করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন ক্রটির কারনে অভিযানে তাদেরকে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ডিমের বাজার নিয়ন্ত্রণ রাখতে এদিন বিভিন্ন বাজার মনিটরিং করা হয়।

ট্যাগস :

বাগেরহাটের ফকিরহাটে ৪ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩