ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধণ

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৪৫৪ বার পঠিত

সৈকত মন্ডল, বাগেরহাট:

বাগেরহাটের চিতলমারীতে ঘেরে বিষ দিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার চিংড়ি ও সাদা মাছ নিধণ করেছে দুবৃর্ত্তরা। এঘটনায় ঘের মালিক মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।

দীপঙ্কর (৪০), উপজেলার দানোখালী গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে। গত বছরেও তার ঘেরে বিষ দিয়ে প্রচুর টাকার মাছ নিধণ করা হয় বলে তিনি জানান। ১৯ আগষ্ট (বুধবার) গভীর রাতে উপজেলার দানোখালীর বিলে এঘটনাটি ঘটেছে।

দীপঙ্কর সাংবাদিকদের জানান, দানোখালী বিলে তার ছোট বড় বেশ কয়েকটি মৎস্য ঘের রয়েছে। তারমধ্যে একটা ১০ বিঘা, পাশাপাশি অপরটি ৫ বিঘা। চলতি মৌসুমে ১০ বিঘার ঘেরে ৬০ হাজার গলদা রেনু, ১ লাখ ১০ হাজার বাগদা চিংড়ি, ২২শত পুরনো চিংড়ি ও সাদা মাছ ছিলো। ৫ বিঘার ঘের টিতে ৩০০ পুরনো চিংড়ি, ৩০ হাজার বাগদা এবং ২৬ হাজার গলদা রেনু ছাড়া হয়।

ঘটনার রাতে ঘের পাহারাদার ব্যক্তিগত সমস্যার কারনে সেখানে যেতে না পারায় দুর্বৃত্তরা তাকে পথে বসিয়ে দেয়।
এতে দীপঙ্কর এর ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। সময় মত পুরো মাছ বাজারে তুলতে পারলে ২৭ থেকে ২৮ লক্ষ টাকা ঘরে আসতো বলেও তিনি জানান। তিনি এখন লোন এবং মাছের খাবারের টাকা পরিশোধ করতে দুঃচিন্তায় পড়েছেন। স্থানীয় ঘের মালিক ও সাধারন মানুষের সাথে কথা হলে তারা জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, পাশের কোন ঘেরের সামান্য মাত্র ক্ষতি হয়নি। কিন্তু এই ঘের দুটির পুরো মাছগুলো বিষ ক্রিয়ায় নিধণ হয়ে গেছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান জানান, সদর ইউপি চেয়ারম্যান ঘটনাটি আমাকে জানালে সরেজমিনে পুলিশ পাঠাই। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধণ

আপডেট সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩