ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাগেরহাটের কচুয়ায় মামলাবাজের হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসির ঝাড়ু মিছিল

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ১০:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৭০৬ বার পঠিত

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের কুখ্যাত মামলাবাজ সালমা বেগম এর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসি।

রবিবার বিকেলে গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলিপুর ও কৃষ্ণপুর গ্রামের কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। গ্রামবাসি কৃষ্ণপুর গ্রামের মামলাবাজ সালমা বেগমের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ শেখ, সাবেক পুলিশ সদস্য ইউসুফ মোল্লা, ইলিয়াস শেখ, সোহেল খান, কিবরিয়া খান, আরশাদ আলী খান, গ্রাম চৌকিদার জাফর খানসহ দুই গ্রামের অসংখ্য নারী ও বৃদ্ধা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ভুক্তভোগী আরশাদ আলী খান নওশেদ খান ও সোহেল খান বলেন, সালমা বেগম একজন মামলাবাজ মহিলা। সে এলাকার বিভিন্ন মানুষকে অহেতুক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা করে এবং মীমাংসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সে গজালিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোস্তফা খানের স্ত্রী। সে আর তার স্বামী মোস্তফা খান এলাকার সাধারন মানুষের মিথ্যা মামলা দিয়ে অতিষ্ঠ করে তুলেছে। আমরা গ্রামবাসিরা সালমা ও তার স্বামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।

বাগেরহাটের কচুয়ায় মামলাবাজের হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসির ঝাড়ু মিছিল

আপডেট সময় : ১০:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩