ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মাওলানা নুরুল আমীন

আনোয়ার হোসেন- (রংপুর) পীরগঞ্জ:
  • আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৫৪১ বার পঠিত

এবারের পরিবর্তনের অঙ্গীকার উপজেলা প্রশাসন হবে জনতার” এই উচ্চারণ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে বিশিষ্ট আলেমে দ্বীন, বিভিন্ন টেলিভিশনে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা, পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমীন বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শনিবার দুপুরে পীরগঞ্জ পৌর নগরীর অভিজাত হোটেল ক্যাফে অনন্যা চাইনিজে ওই মতবিনিময় সভাটি হয়।

এ সময় বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লবসহ স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী পীরগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে আরও বলেন, সৎ ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলে পীরগঞ্জ উপজেলাকে আরও এগিয়ে নিতে আসুন নতুন নেতৃত্ব গড়ে তুলি।

জাতিকে মুক্তি দিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নেতার আদর্শ যদি উত্তম হয়, তাহলে পরবর্তী প্রজন্মের নাগরিকরাও সততার সাথে জীবন গড়ে তুলতে পারবে। অন্যথায়, আদর্শহীন নেতার কারণে সমাজ রসাতলে যাবে। সেইসাথে পারলৌকিক জীবনও ধ্বংস হয়ে যেতে পারে।
সুতরাং, আসুন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে আকুল আবেদন আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে ন্যায় শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। তিনি আরও বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে বলে আমি আশাবাদী।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমি নির্বাচিত হলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর মাধ্যমে কোন বরাদ্দ আসলে তা শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে ব্যবহার করা হবে। সেইসাথে পীরগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলে জনগনের সেবা করতে চাই।

বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মাওলানা নুরুল আমীন

আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪