ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৪০৩ বার পঠিত

লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক লিটন পারভেজের (১৭) মরদেহ ফেরত দিয়েছে ভারত।

নানা নাটকীয়তার পর বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেন ভারতীয় পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১১ টায় ভারতের কুচবিহার এমজেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লিটন (১৭) এর আগে ২৬ মার্চ রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ মেইনপিলারের কাছে গুলিবিদ্ধ হয় লিটন। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আহত লিটনকে ভারতের এমজেএম হাসপাতালে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লিটন আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বুধবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নং মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে মঙ্গলবার ২৬ মার্চ রাতে দুর্গাপুর সীমান্তে৷ মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর ছোঁড়া গুলিতে আহত হন লিটন। পরে বিএসএফ তাকে আহত অবস্থায় ধরে নিয়ে যায়।

খবর নিয়ে জানা গেছে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ মেইন পিলারের পাশ দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতের জলপাইগুরি এলাকার ৭৫- বিএসএফ ব্যাটালিযনের বারথার ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি করে। এসময় লিটন মিয়া ঘটনা স্থলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে যায়। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা লিটনকে নিয়ে ভারতের কুচবিহার জেলার এমজেএম হাসপাতালে ভর্তি করান।

সৃষ্ট ঘটনায় লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিযনের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এঘটনায় দুদেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মৃত বাংলাদেশি যুবকের মরদেহ রাত ১০.৩০ ঘটিকায় বিজিবি সদস্য ও লিটনের বাবা-মা, স্থানীয় চেয়ারম্যান মেম্বার পুলিশ সদস্যের উপস্থিতিতে হস্তান্তর করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)
সদস্যরা।

ট্যাগস :

বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪