ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষা সফর কক্সবাজারে

মোহাম্মদ ইকবাল হোসেন-(কুমিল্লা)চৌদ্দগ্রাম;
  • আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৯৬ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। 

১৩ শে জানুয়ারি শনিবার থেকে ১৫ জানুয়ারি সোমবার পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত,পাটুয়ারটেক বীচ,ইনানি বীচে দুই দিনব্যাপী এই বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। 

সদস্যদের ব্যাপক হৈ হুল্লোর,আনন্দ-উল্লাস,বীচে গোসল,রেফেল ড্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে পুরো শিক্ষা সফরটি সদস্যদের মাঝে এক অন্যরকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

সংগঠনটির উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম বলেন, ভ্রমণ যেমন মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়,তেমনি স্রষ্ঠার সৃষ্টির রহস্যও মানুষের সামনে তুলে ধরে। আর স্রষ্ঠার সেই সব সৃষ্টি রহস্যেগুলোর মধ্যে চক্ষু মনের প্রকৃতি রস ও জ্ঞান অন্বেষনের পিপাসা মেটানোর অনন্য একটি জায়গার নাম কক্সবাজার সমুদ্র সৈকত। 

নয়নাভিরাম পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে শিক্ষা সফরের মাধ্যমে সদস্যদের নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে বলে জানান তিনি। 

বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের এবারের আনন্দ ভ্রমণে সঙ্গী হয়েছেন- ইন্জিনিয়ার কাজী শাহীন, শাহাদাৎ হোসেন, শামীম হোসেন, রিয়াজ গাজী, কাউসার হোসেন, আলা-উদ্দিন, মহিন উদ্দিন, নূর-হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, কাজী তৌফিকুর রহমান বায়জিদ, মোহাম্মদ রুবেল, সাইফুল ইসলাম, এস-টি সিয়াম, আরিফ, শামীম, নাদিম, আরাফাত, আরমান, লিমন, আরিয়ান আরিফ, মুন্না, সিয়াম, সাইমোন, রাহুল, আকিব, মারুফ,ফয়সাল, ফারুক, সালমান, পারভেজ, রিদয়, তুহিন, সিয়াম,আপন,রিফাত ও কারো কারো পরিবারের প্রিয়জন এবারের শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।

এত সুন্দর ও প্রাণবস্ত একটি শিক্ষা সফরের আয়োজন করায় সদস্যরা আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তারা বলেন,এবারের শিক্ষা সফরে এসে আমরা যেমন অনেক আনন্দ-উল্লাস করেছি,তেমনি বাস্তবিক অনেক শিক্ষাও অর্জন করতে পেরেছি। তারা প্রতিবছরই এমন শিক্ষা সফরের আয়োজন করতে বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশন পরিবারের প্রতি আহবান জানান।

বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষা সফর কক্সবাজারে

আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪