ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বাংপাইয়ে তরুণদের নিয়ে যুব বিভাগের সভা

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০১:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৮০ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাংপাই গ্রামে যুবকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাত ৯টায় বাংপাই চিলেকোঠা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে বাংপাই ইউনিট যুব বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের প্রচার ও মিডিয়া সম্পাদক ইফতেখার ইসলাম মেশকাত,বাংপাই গ্রামের যুব নেতা ইঞ্জিনিয়ার শাহিন, ৫ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাসান শরীফ রাহুল, ৫ নং ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক আবু রশিদসহ স্থানীয় যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী নির্বাচনে যুব সমাজের ভূমিকা, সংগঠনের কার্যক্রমকে বেগবান করা এবং তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন,যুব সমাজই দেশের চালিকা শক্তি—তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

আলোচনায় নেতৃবৃন্দ আগামী দিনের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।

বাংপাইয়ে তরুণদের নিয়ে যুব বিভাগের সভা

আপডেট সময় : ০১:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫