ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বসুন্দিয়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

ইয়াছিন আরাফাত-যশোর:
  • আপডেট সময় : ১০:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৮৬ বার পঠিত

যশোর সদরের বসুন্দিয়ার ঘুনী গ্রামে,পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে । নিহত শিশুরা আপন দুই ভাই, ঘুনি গ্রামের মোল্যা বাড়ির রফিকুল ইসলামের পুত্র । মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এই নিহতের ঘটনা ঘটে।

শিশু দ্বয়ের একজনের বয়স ৭ বছর সে কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং অন্য জনের বয়স ৩ বছর। দুই ছেলে মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । প্রতিবেশী ও বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ঘুনী গ্রামের মোল্লা বাড়ির রফিকুল ইসলামের তিন পুত্র সন্তান, এর মধ্যে বড় জনের বয়স ১২বছর, ছোট দুজনের এক জনের বয়স ৭, অপর জনের বয়স ৩ বছর।

ঘটনার দিন ৩ অক্টোবর দুপুরে তারা বাড়ির পাশে খেলা করছিল । এরপর কোন একসময় তারা লোক চক্ষুর আড়ালে পুকুরের পানিতে পড়ে যায় । পরিবারের লোকজন দীর্ঘক্ষন তাদের কোন সাড়া না পেয়ে খোজাখুজি করতে থাকে । একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে মৃত অবস্থায় তাদের কে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতেই শিশু দ্বয় কে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :

বসুন্দিয়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ১০:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩