ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বর্তমান সরকার দেশের ও কৃষকদের কল্যাণে কাজ করছে, রুহুল হক এমপি

আব্দুল্লাহ আল মামুন-দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২২০ বার পঠিত

সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব, অসহায় ও কৃষক বান্ধব সরকার।

এ সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যার ফলে বিগত দিনের ন্যায় এখন আর সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না।

এখন কৃষি উপকরণ দেওয়ার জন্য কৃষকদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। রুহুল হক উল্লেখ করেন, দেশের মানুষের জন্য কোথায় কি দরকার, কি করা লাগবে এটা নিয়ে সবসময় ভাবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই হাত ধরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নতুন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাটর্স, ব্রিজসহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় প্রচার ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ করে সাতক্ষীরায় আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে, রেল লাইন হবে, ইপিজেট নির্মাণের জমি অধিগ্রহণ হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সাতক্ষীরাকে এগিয়ে নিতে ভোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালিগঞ্জ বসন্তপুর নৌ বন্দর পুন:রায় চালু করা হবে। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। তাই সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি।

শুক্রবার (৫ জুলাই) দেবহাটা উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার সার, বীজ, নারিকেলের চারা এবং এলজিইডির পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান,

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও কৃষকগন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।

এসময় ৮শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এছাড়া ২শ জনের মাঝে ৫টি করে উন্নত নারিকেলের চারা প্রদান করা হয়। একই সাথে ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

বর্তমান সরকার দেশের ও কৃষকদের কল্যাণে কাজ করছে, রুহুল হক এমপি

আপডেট সময় : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪