ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার – শিবলী সাদিক এমপি

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৮৩ বার পঠিত

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস পালিত।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে শিক্ষক দিবস এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহবান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক হাকিমপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের উন্নয়ন পৌঁছে দিয়েছি। সেই দাবীতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার পাশে থাকবেন বলে আশা করছি। শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের ব্যাপক উন্নয়ন করেছেন। আগামী দিনে আপনাদের যে সকল বৈষম্য রয়েছে সে গুলোর সমাধান করে দিবেন ইনশাআল্লাহ!

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, হাকিমপুর হিলি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, গোহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে ও পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক ইউসুফ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ তৌহিদুল ইসলাম তৌহিদ।

আলোচনা সভা শেষে উপজেলার প্রাক্তন শিক্ষকদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথি বিন্দু

ট্যাগস :

বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার – শিবলী সাদিক এমপি

আপডেট সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩