ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বরিশালে গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার- বরিশাল:
  • আপডেট সময় : ১২:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৩৪ বার পঠিত

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে গ্রীন লাইন এসি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) এ বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকান্ডের পর থেকে প্রায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

ট্যাগস :

বরিশালে গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট সময় : ১২:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫