বরাট একতা ক্লাব নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা আজ (মঙ্গলবার)
- আপডেট সময় : ০৮:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১২৩১ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার ৪ দল চূড়ান্ত হয়েছে।
সেমিফাইনালিস্ট ৪ দল যথাক্রমে মেরিনার্স ফুটবল একাদশ, নারায়ণগঞ্জ, নতুনপাড়া ফুটবল একাদশ, পাবনা, শেখ জামাল স্মৃতি সংসদ, গোয়ালন্দ এবং রাজাপুর ফ্রেন্ডশিপ একাদশ, রাজবাড়ী।
আগামীকাল ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ টায় ১ম সেমিফাইনালে মেরিনার্স ফুটবল একাদশ, নারায়ণগঞ্জ বনাম নতুনপাড়া ফুটবল একাদশ, পাবনা একে অপরের মুখোমুখি এবং ২১ অক্টোবর (শনিবার) ২য় সেমিফাইনালে রাজাপুর ফ্রেন্ডশিপ একাদশ বনাম শেখ জামাল সৃতি সংসদ, গোয়ালন্দ একে অপরের মুখোমুখি হবে।

গতমাসের ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের পর্দা নামে। নকআউট এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বরাট একতা ক্লাবের সভাপতি ও বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মেছের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাকিবুল হাসান পিয়াল।
টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির আহবায়ক মো. রাজন সরদার জানান, এবছরের আয়োজনের মধ্যদিয়ে ৬ষ্ঠ আসরের আয়োজন শেষের পথে। এবছর ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা চলছে। ইনশাআল্লাহ আগামী বছর ২৪ দলের অংশগ্রহণে আবারো টুর্নামেন্ট মাঠে গড়াবে।




















