ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বদলগাছী মহিলা কলেজে ‘দুই অধ্যক্ষ’র দন্দ্বে হাতাহাতি, শিক্ষার পরিবেশে মারাত্মক অস্থিরতা

প্রতিদিনের ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৯৯ বার পঠিত

Oplus_131072

নওগাঁর বদলগাছী মহিলা কলেজে অধ্যক্ষ পদ নিয়ে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। একই পদে দু’জন ব্যক্তি দাবিদার হওয়ায় বুধবার (২ জুলাই) সকালে এইচএসসি পরীক্ষা চলাকালে কলেজ প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শিক্ষকদের মধ্যে চলে বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি এমনকি হাতাহাতিও।
জানা গেছে, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ইমামুল হোসেন নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে কলেজে উপস্থিত হন এবং অধ্যক্ষ মাহবুব আলমকে চেয়ার ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। সঙ্গে আনা নিজের একটি চেয়ারে বসে তিনি জানান, ‘পুরাতন এডহক কমিটির সভাপতি লুৎফর রহমান আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন।’
তবে তার এই পদক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজে। দুই পক্ষের মধ্যে শুরু হয় কথাকাটাকাটি ও হাতাহাতি। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে ইমামুল হোসেন কলেজ ছেড়ে চলে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজটিতে বেশ কিছুদিন ধরেই প্রশাসনিক দ্বন্দ্ব চলছে। শিক্ষার্থীরা বলছে, এই দ্বন্দ্বের কারণে পড়ালেখার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তারা শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাব্যবস্থা কামনা করছে।
ঘটনার পেছনের পটভূমিতে জানা যায়, ২০২৩ সালের ২৭ আগস্ট অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে কিছু শিক্ষার্থী আন্দোলন করলে তিনি সাময়িক বরখাস্ত হন। পরে সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে নতুন এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু মাহবুব আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপিল করে পুনর্বহাল হন।
এদিকে ইমামুল হোসেন দাবি করছেন, হাইকোর্টে রিটের ভিত্তিতে পুরোনো কমিটির সভাপতি তাকে দায়িত্ব দিয়েছেন। যদিও বর্তমান কমিটি বলছে, আগের কমিটির মেয়াদ ইতিমধ্যেই শেষ।
অধ্যক্ষ মাহবুব আলম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। এখনো রায় না হওয়া অবস্থায় কেউ চেয়ারে বসার চেষ্টা করলে সেটি অশোভন।”
বর্তমান এডহক কমিটির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, “বিষয়টি আদালতের বিবেচনাধীন। রায়ের আগেই চেয়ার দখলের চেষ্টা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।”
শিক্ষক ও অভিভাবকরা বলছেন, দ্রুত এই দ্বন্দ্বের সমাধান না হলে বদলগাছী মহিলা কলেজে শিক্ষার পরিবেশ পুরোপুরি ভেঙে পড়বে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সবাই।

ট্যাগস :

বদলগাছী মহিলা কলেজে ‘দুই অধ্যক্ষ’র দন্দ্বে হাতাহাতি, শিক্ষার পরিবেশে মারাত্মক অস্থিরতা

আপডেট সময় : ০৯:৫৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫