ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৩৯ বার পঠিত

রংপুরের বদরগঞ্জে থানাধীন রামনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বালাপাড়া গ্রামের করতোয়া রেলব্রীজে ট্রেনে কাটা পড়ে মোছাঃ সুমনা আক্তার (১৫) নামে এক মেয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ থানা পুলিশ।

মৃত সুমনা আক্তার রামনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বিত্তিপাড়া গ্রামের ফেরদৌস আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তোজাম্মেল হক। তিনি বলেন, সুমনা আক্তার একজন মানসিক রোগী। স্থানীয়দের বরাতে তিনি বলেন সে প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায় তার মা খুঁজে আনে বাড়িতে।

প্রতিদিনের মতো আজও তিনি সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় রামকৃষ্ণপুর বালাপাড়ার করতোয়া রেলব্রীজের উপরে বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে মরদেহ দাফনের জন্য পরিবারের লোকজন নিয়ে যান।

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩