ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

আসমত উল্লাহ -বড়াইগ্রাম (নাটোর):
  • আপডেট সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৭০ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে বিবাদমান জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রয়না ভরট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়না ভরট গ্রামের মৃত বয়েজ মোল্লার ছেলে আল আমিন (৪০), আলম হোসেন (৪৫), আল আমিনের স্ত্রী সাবিনা খাতুন (৩৪) ও নজরুল ইসলামের ছেলে রবিউল করিম (৩০), বানছের আলীর ছেলে মোজাম্মেল হক (৪০) ও মেয়ে কামরুন্নাহার (২৫) এবং আব্দুল মতিনের স্ত্রী রুবিনা খাতুন (২৬) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোয়া আট শতাংশ জমির দখল নিয়ে বানছের আলী ও আল আমিনের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার আল আমিন লোকজনসহ ওই জমিতে ঘর তুলতে যায়। খবর পেয়ে বানছের আলীর ছেলেরা এসে তাদের বাধা দেয়।

এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

আপডেট সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪