সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটা সদর ইউনিয়নে বিটি পুলিশের উঠোন বৈঠক অনুষ্ঠিত
মোঃইমরান হোসেন বটিয়াঘাটা(খুলনা) :
- আপডেট সময় : ১০:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৪১ বার পঠিত

খুলনার বটিয়াঘাটা সদর ইউনিয়ন এর ৩ নং বিটি পুলিশ উঠোন বৈঠক অনুষ্ঠিত, বসুরাবাদ আইনশৃঙ্খলা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ মার্চ বসুরাবাদ বাজার কমিটির অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, নিপত্তায় দিকনির্দেশনা দেন।সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা কর্মীদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে। সভায় সভাপতিত্বে করেন বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিস্বাস রিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এস আই মতিয়ার রহমান ।
ইউপি সদস্য নিখিলেশ গাইন, সংরক্ষিত মহিলা আসন ইউহি সদস্য লিপিকা জোরদার ।এছাড়া বসুরাবাদ বাজারের ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।




















