ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬০ বার পঠিত

বৈরী আবহাওয়ার কারণে ভোলার চরফ্যাশনের দক্ষিণ ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আরও ৭ জেলে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ জেলেদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার বিকেলে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অন্য জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও ৭ জেলে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে ৩টি ট্রলার সাগরে ছেড়ে গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সাংবাদিকদের জানান, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি।

চর মানিকা জোনের নৌ কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪