ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব জন্ম শতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২০২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘মুজিব জন্ম শতবর্ষ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ খেলার উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল। স্হানীয় বৈশাখী ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ ২২ রানে দূরন্ত ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলতে সক্ষম হয়।

দুরন্ত ক্রিকেট একাদশ ২৪০ রানের টার্গেটে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতে সমর্থ হয়।ব্যাট হাতে ব্যাক্তিগত ৫৪ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ইমন।

রানারআপ দলের এপি আকাশ ২৪০ রান ও ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ২০ হাজার টাকার প্রাইজমানি এবং রানারআপ দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।

বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী ক্লাবের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও নুরে আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান রবিন।

ট্যাগস :

বঙ্গবন্ধু শেখ মুজিব জন্ম শতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩