ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ার সেলিম হোটেলে ১লাখ টাকা জরিমানা

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৩১১ বার পঠিত

বগুড়ায় নোংরা ও অপরিষ্কার অবস্থায় খাবার রান্না ও মজুদ রাখার অপরাধে সেলিম হোটেলে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুস সোবহান এ অর্থদণ্ড দেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার বগুড়া শহরের সেলিম হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় সেলিম হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় খাবার রান্না ও মজুদ করতে দেখা যায়। রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা ও রান্নাকরা খাবারসহ পঁচা-বাসি খাবার মজুদ করতে দেখা যায়। মজুদকৃত বেশির ভাগ খাবার লেবেলবিহীন ছিল। এছাড়াও অনিবন্ধিত অবস্থায় হোটেল পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা আদায় করা হয়।

এসময় ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনার সময় বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, মনিটরিং অফিসার মো: আসলাম উদ্দিন, বগুড়ার নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, বগুড়া সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক ভবেষ রায়, ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বগুড়ার সেলিম হোটেলে ১লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩