বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

বগুড়ায় শিবগঞ্জ থানা পুলিশ ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী যৌথ অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাবু মিয়া (২৩), মোঃ শফিকুল ইসলাম (৩৮), মোঃ নাজমুল ইসলাম নাইম (১৯) ও মোঃ মজনু মিয়া (৩৮)।
সোমবার বিকাল ৫টার দিকে বগুড়া জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকার শিবগঞ্জ থানা গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে রিমি ক্লাসিক পরিবহনের ঢাকা গামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ (পঁচিশ) কেজি গাজাসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, পলাতক আরও দুই মাদক ব্যবসায়ি মোঃ আমিনুর ইসলাম আন্টু (৩৮) ও মোঃ এরশাদুল হক (৪১) এর যোগসাজসে কুড়িগ্রাম জেলার ভারতের সীমান্তবর্তি এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি ও পলাতক মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।




















