সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ২০ ইঞ্চি লম্বা অত্যাধুনিক চাপাতিসহ এক ব্যক্তি আটক
তহমিদুর রহমান-বগুড়া:
- আপডেট সময় : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ১৯০ বার পঠিত

বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির অভিযানে ২০ (বিশ) ইঞ্চি লম্বা একটি অত্যাধুনিক ধারালো চাপাতিসহ (ছোরা) আহাদ শেখ ওরফে রক্সি(২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত ফিরোজ শেখের ছেলে আহাদ শেখ ওরফে রক্সি(২৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



















