ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

আব্দুল মোমিন- শেরপুর (বগুড়া):
  • আপডেট সময় : ১১:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৭৮ বার পঠিত

বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌তে থাকা একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌নে‌র মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুই জন। বৃহস্প‌তিবার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়নের ধড়‌মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়‌কে এ ঘটনা‌টি ঘ‌টে। 

নিহতরা হ‌লেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের ও‌লিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছে‌লে সাইফুল ইসলাম (৪) ও  সিএসজি ড্রাইভার ননাসিম হোসেন (৩০)।  সে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে। আহতরা হ‌লেন, শেরপু‌রের গোলাম (৫০)ও কাওছার আলী। 

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অ‌টোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের  ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন। 

শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গে‌ছেন। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের পরিবারের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক রয়েছে।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

আপডেট সময় : ১১:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪