ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় যুবককে কুপিয়ে ‘হাত-পা’ বিচ্ছিন্ন; ইউপি মেম্বার গ্রেফতার

তাহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২৫১ বার পঠিত

বগুড়া সদরের বানদিঘী এলাকায় আশিক সরকারকে কুপিয়ে ‘হাত-পা’ বিচ্ছিন্ন করে আহতের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বানদিঘী চাতালের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আলম শেখ (৫২)। তিনি ওই বানদিঘী ফকিরপাড়া এলাকার মৃত লজি শেখের ছেলে এবং আলম শেখ এই মামলার ৩ নম্বর আসামি।
আহত ব্যক্তি ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে আশিক সরকার (৩৮)।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আশিককে গত ৪ সেপ্টেম্বর (সোমবার) রাত ১০ টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাতের কবজি ও দুই পায়ে গোড়ালি বিচ্ছিন্ন করে। এরপর স্থানীরা আহত অবস্থায় আশিককে শজিমেকে চিকিৎসার জন্য নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সেখান থেকে ওই রাতেই ১২টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায় পরিবার।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আহত আশিকের বড় ভাই লালন সরকার ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে সদর থানায় হত্যা চেষ্টা মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে এবং মামলার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়।’

ইন্সপেক্টর তদন্ত শাহিনুজ্জামান বলেন, ‘গ্রেফতার হওয়া আসামিকে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।’

ট্যাগস :

বগুড়ায় যুবককে কুপিয়ে ‘হাত-পা’ বিচ্ছিন্ন; ইউপি মেম্বার গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩