বগুড়ায় ব্যালকনি থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৭৭ বার পঠিত

বগুড়া সদরে একটি ৭ তলা ভবনের ৪র্থ তলার ব্যালকনি থেকে পড়ে দুলাল চন্দ্র সাহা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দত্তবাড়ি কাটনারপাড়া বেনীকন্ডু লেন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি,গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকার মৃত সষিব ভূষনের ছেলে দুলাল চন্দ্র সাহা (৭৫)। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরের দত্তবাড়ি কাটনারপাড়ার শ্রী বাবলু সাহার বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, নিহত দুলাল চন্দ্র মানষিক ভারসাম্যহীন ছিলেন। আর ব্যালকনির অর্ধেকে গ্রিল লাগানো ছিল। বিকাল ৫ টার দিকে বৃদ্ধ দুলাল সেই ব্যালকনি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। এরপর স্থানীয় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে সন্ধ্যা পৌণে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনও পরিবার থেকে থানায় কোন অভিযোগ করেনি। থানায় একটি ইউডি মামলা করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



















