ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ৪৩১ বার পঠিত

বগুড়ার শেরপুরে ইউসুফ আলী (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কহিতকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল এলাকার শাহিন আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিল।

জানা গেছে, ইউসুফ শেরপুরের কহিতকুল এলাকায় তার নানার বাড়িতে বসবাস করতো। একই উপজেলার মির্জাপুর এলাকায় একটি মেয়েকে ভালোবাসতো। ওই মেয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ইউসুফের। মেয়েটি তাদের বাড়িতেও আসতো। কিন্তু পরিবারের সম্মতি না থাকায় ওই মেয়ের অন্যজায়গায় বিয়ে ঠিক হয়েছে। এমন খবর পেয়ে রাতে নানার সঙ্গে কথা কাটাকাটি হয় ইউসুফের। এরপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে সবাই বাহিরে আসে। কিন্তু ইউসুফ বাহিরে না আসায়, তার নানী ডাকাডাকি করে। এতে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁক দিকে দেখতে পায় ইউসুফ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তীরের সথে ঝুলছে।

এ বিষয়ে বগুড়ার শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

বগুড়ায় প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩