বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে কলেজ শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২৬১ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে শাহ জালাল তালুকদার পারভেজ (৪০) নামের এক প্রভাষককে কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার মনসুর তালুকদারের ছেলে শাহ জালাল তালুকদার পারভেজ (৪০) এবং বগুড়ার কৈচর টেকনিক্যাল কলেজের প্রভাষক ছিলেন।
জান গেছে, মোটরসাইল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন পারভেজ। যাত্রাপথে মাথাইল চাপড় এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাকে কোপানো শুরু করেন। ওই সময় জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে এক বাড়ির সামনে যান পারভেজ। হামলাকারীরাও তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এসময় পারভেজের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দের জেরে খুন হয়েছেন পারভেজ। হামলাকারীরাও একই এলাকার। তাদের ধরতে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




















